মাগুরায় একসঙ্গে তিন সন্তানের জন্ম

মাগুরার মহম্মদপুর উপজেলার রাজপাট গ্রামের সুজাতা বিশ্বাস (২৪) নামে এক গৃহবধূ একই সাথে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন। মঙ্গলবার মাগুরা শহরের একটি বেসরকারী ক্লিনিকে জন্ম নেওয়া তিন নবজাতক ও তার মা সুস্থ আছেন।

 
গাইনী চিকিৎসক ডা: শহিদুর রহমান জানান, অপারেশনের মাধ্যমে ওই গৃহবধূর গর্ভ থেকে নবজাতক তিনটিকে ভুমিষ্ট করা হয়।
 
নবজাতক তিনটির বাবার নাম সুজন বিশ্বাস । বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার রাজপাট গ্রামে । একসঙ্গে তিনটি বাচ্চা জন্ম নেওয়ায় পরিবারের সদস্যরা খুব খুশি। ইতিমধ্যে তিন সন্তানের নাম রেখেছেন পরিবারের সদস্যরা সৈকত, সায়নন্তিকা ও শোভন।
তিন বাচ্চার পিতা ও মাতা তাদের সন্তানদের সুস্থ্যতার জন্য সকলের দোয়া চেয়েছেন।
ইত্তেফাক/এএন