যৌন হয়রানির বিষয়ে মুখ খুললেন সোনম

ছেলেবেলায় যৌন হয়রানির শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। সোনম নিজ মুখেই স্বীকার করে বলেন, ‘ছোটবেলায় আমি শ্লীলতাহানির শিকার হয়েছিলাম। এটি খুবই বেদনাদায়ক।’
 
গত ১২ নভেম্বর, সোমবার চলচ্চিত্র সমালোচক রাজীব মাসান্দের আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ব্যক্তিগত বিষয়ে কথা বলতে গিয়ে ৩১ বছর বয়সী অভিনেত্রী সোনম এসব কথা উল্লেখ করেন।
 
ওই অনুষ্ঠানে আরও ছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট, আনুশকা শর্মা, বিদ্যা বালান ও রাধিকা আপ্তে।
 
সোনমের যৌন হয়রানির প্রসঙ্গে এলে বিদ্যা বালান বলেন, এখানে তার কোনো দোষ নেই। একজন ভুক্তভোগীর জন্য এটাই সবচেয়ে বড় দুর্ভোগ।’ খবর এনডিটিভি।
 
ইত্তেফাক/এমএআর