তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এখানে হতদরিদ্র এক দিনমজুরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত দিনমজুর সুরুজ আলী (৫৫) সিঙ্গাইর উপজেলার কাশিমনগর গ্রামের মনছের আলীর ছেলে। এ ঘটনায় নিহতের ছেলে বিপ্লব হোসেন বুধবার ৪ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।
এলাকাবাসী ও নিহতের স্বজনেরা জানান, আব্দুস সাত্তারের ছেলে সুরুজ আলীর বাড়ির পাশেই নিহত সুরুজ আলীর বাড়ি। সুরুজ আলীর রান্নাঘরের ধোঁয়া সুরুজ আলীর (নিহত) ঘরে যায় বলে এ নিয়ে মাঝে মধ্যেই তাদের মধ্যে কলহ হতো। এরই জের ধরে গত সোমবার দুপুরে ঝগড়ার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে সুরুজ আলী, তার ভাই সোহরাব হোসেন ও ভাতিজা সিয়াম হোসেন সুরুজ আলীকে বেদম প্রহার করে। মুমূর্ষু অবস্থায় সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর মঙ্গলবার বিকালে চিকিত্সাধীন অবস্থায় সেখানে মারা যান তিনি। তার মৃত্যুর খবর পাওয়ামাত্র আসামিরা পালিয়ে যায়। পুলিশ নিহত সুরুজ আলীর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। আসামিদের ধরার জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।