বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা, হত্যাকাণ্ড, আটক ৪

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ধরজামতৈল গ্রামে বিয়ের দাবিতে প্রেমিক ইউসুফ আলীর বোন জামাইয়ের বাড়িতে অবস্থান নেয়া প্রেমিকাকে পিটিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহত খাদিজা খাতুন (১৮) এনায়েতপুর থানার ঝাউপাড়া গ্রামের আনছার আলীর মেয়ে।
 
এনায়েতপুর থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। এবং জড়িত সন্দেহে চারজন আটক করা হয়েছে।
 
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস ও শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, এনায়েতপুর থানার ঝাউপাড়া গ্রামের খাদিজার সঙ্গে সুতার দোকানের কর্মচারী একই গ্রামের ইউসুফের প্রেমের সম্পর্ক চলছিল। বেশ কিছু দিন ধরে খাদিজা বিয়ের জন্য চাপ দিলে ইউসুফ এতে অস্বীকৃতি জানায়। হঠাৎ উপায় না বুঝে মঙ্গলবার সকালে ইউসুফ আলীর বোন জামাইয়ের বাড়ি পাশের গ্রাম শাহজাদপুর উপজেলার ধরজামতৈলে গিয়ে ওঠে। এক পর্যায়ে ছেলের আত্বীয়-স্বজন ও বাড়ির লোকজন তাকে বেদম প্রহার করে তাকে মারপিট করে। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে স্বজনেরা স্থানীয় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। সন্ধ্যার দিকে এনায়েতপুর থানা পুলিশ লাশ উদ্ধার ও ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করে।
 
এদিকে বিষয়টি ভিন্ন খাতে নেয়ার জন্য স্থানীয় এক জনপ্রতিনিধির মাধ্যমে তৎপরতা চালানো হচ্ছে। অভিযোগ উঠেছে আসামী পক্ষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেয়ার।

এ ঘটনায় মেয়ের ভাই বাদী হয়ে শাহজাদপুর থানায় হত্যা মামলা মামলা করেছে।
 
ইত্তেফাক/এএসএমইউ