ফিরছেন নির্মাতা-অভিনেতা ডিপজল

বাংলা চলচ্চিত্রে আবারো মনোয়ার হোসেন ডিপজলকে দেখার অপেক্ষা। ফিরছেন ঢালিউডের এ জনপ্রিয় অভিনেতা। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান অমি বনি কথাচিত্র থেকে তিনি সাতটি ছবির মহরত করতে যাচ্ছেন আসছে ৩১ ডিসেম্বর। 
 
জানা গেছে, আগামী পহেলা জানুয়ারি থেকে একটি ছবির শুটিং শুরু করার কথা রয়েছে। সাতটি ছবির একটি পরিচালনা করবেন ডিপজলের একমাত্র মেয়ে ওলিজা মনোয়ার। এ কারণে সম্প্রতি মেয়েকে নিয়ে কক্সবাজারে ছবির শুটিং লোকেশন দেখতে যান ডিপজল।
 
ডিপজল জানিয়েছেন, আবারও চলচ্চিত্র শুরু করছি। আগামী থার্টি ফার্স্ট নাইটে সাতটি ছবির মহরত করব। আর বছরের প্রথম দিন ছবির শুটিং শুরু করব। আমি নিজেও ছবি পরিচালনা করব।
 
তিনি ছাড়াও স্বনামধন্য পরিচালকরাও অন্য ছবিগুলো পরিচালনা করবেন। সেইসঙ্গে শুধু ছবি নির্মাণ নয়, প্রদর্শনের সঙ্গে যুক্ত হতে চান জনপ্রিয় অভিনেতা ডিপজল।
 
ইত্তেফাক/এমএআর