সাতক্ষীরায় পুলিশের নিয়মিত অভিযানে ৩২জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে সাতক্ষীরা থানা ১৩ জন, কলারোয়ায় ছয়জন, তালায় তিনজন, কালিগঞ্জে তিনজন, শ্যামনগরে একজন, আশাশুনিতে তিনজন, দেবহাটায় একজন ও পাটকেলঘাটা থানা পুলিশ দুইজনকে আটক করেছে। এছাড়া ৬৪ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামালা রয়েছে।
ইত্তেফাক/কেকে