বঙ্গোপসাগরে ৪ লাইটারেজ জাহাজডুবি

বঙ্গোপসারে পণ‌্যবোঝাই চারটি লাইটারেজ জাহাজডুবির ঘটনা ঘটেছে।
 
বুধবার সকালে ঘন কুয়াশার কারণে এ জাহাজগুলো ডুবে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
 
জানা গেছে, শাহ সিমেন্টের ১০৫০ টন ক্লিংকার নিয়ে ‘এমবি ল্যাবস-১’ নামের একটি জাহাজ ডুবে গেছে।
 
চট্টগ্রাম থেকে ভুট্টাবহনকারী ‘গ্লোরি অব শ্রীনগর-৪’ জাহাজটি নারায়ণগঞ্জ যাচ্ছিল। জাহাজটি সন্দ্বীপের ভাসানচর এলাকায় ডুবে যায়।
 
এক হাজার ৯০০ টন চিনিবহনকারী ‘এমভি দারিন্দাসাব’ জাহাজটি ঘসিয়াচর এলাকায় ডুবে যায়।
 
অন্যদিকে ‘এমভি মজনু’নামের একটি জাহাজও ডুবে যায়। যেটি বিসিআইসির এক হাজার ৮০০ টন রক ফসফেট বহন করছিল।
 
লাইটারেজ জাহাজ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ‘ওয়াটার ট্রান্সপোর্ট সেলের’ নির্বাহী পরিচালক মাহবুব রশিদ জানান, ঘন কুয়াশার কারণে ভোর চারটা থেকে সকাল ১০টার মধ্যে এসব ঘটনা ঘটে।
 
ইত্তেফাক/এএসএইউ