নাটোরে বিদেশী পিস্তল ও গুলিসহ একজন আটক

নাটোরের লালপুর উপজেলায় বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ  এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে (র‌্যাব) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান। গ্রেফতার আসলাম আলী (৩০) একই উপজেলার বাসিন্দা।
 
মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মঞ্জিলপুকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহে তল্লাশি চালিয়ে একটি পাকিস্তানি পিস্তল ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।
 
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তার বিরুদ্ধে মামলা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ