গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার স্বাধীনতার ৪৫ বছরেও সেখানকার মাদ্রাসাগুলোতে শহীদ মিনার নির্মিত হয়নি।
জানা গেছে, মাদ্রাসাগুলোতে শহীদ মিনার নির্মিত না হওয়ায় কমলমতি শিক্ষার্থীরা স্বাধীনতার সুফল ও বিষয় সম্পর্কে অবগত হতে পাচ্ছে না। কোন-কোন শিক্ষার্থী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের তাৎপর্য নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়েছে।
বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থীরা মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর শহীদ মিনারে শহীদের স্মরণে ফুল দেয়া থেকে বঞ্চিত হচ্ছে। এ অবস্থায় চলতে থাকায় গতকাল বুধবার স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে পাঁচগাছী শান্তিরাম মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় চত্বরে শহিদ মিনার নির্মাণের জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। উক্ত ভিত্তি প্রস্তর স্থাপন করেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রেজিয়া বেগম।
এসময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান সরকার হান্নান, প্রধান শিক্ষক দেওয়ান মোহাম্মদ আব্দুল্লা হিল মাহামুদ, বিশিষ্ট সমাজ সেবক মাহবুবুর রহমান বাবুল, লাছু মিয়া, মোনারুল, মকবুল হোসেন, মমিনুল, রবিউল, মিলন মিয়া, শহিদুল ইসলাম, রেজাউল ইসলাম, মিজানুর রহমান, রফিকুল ইসলাম, সুজন মিয়া প্রমুখ।
ইত্তেফাক/এসএস