মেয়র থাকাকালে সন্দেহভাজন সন্ত্রাসীদের হত্যার দায় স্বীকার করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো।
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দাভো শহরের মেয়র থাকাকালে হত্যার দায় তিনি নিজের ওপর নেন।
বুধবার বিবিসির খবরে বলা হয়, ‘সোমবার ম্যানিলায় ব্যবসায়ীদের উদ্দেশে বক্তব্য দেন রদ্রিগো। ওই বক্তব্যে তিনি সন্দেহভাজন অপরাধীদের ব্যক্তিগতভাবে খুন করার কথা স্বীকার করেন।
তিনি বলেন, ‘রাতে আমি দাভো শহরে গাড়ি নিয়ে ঘুরতাম। কোথায়ও গণ্ডগোল হলে সুযোগ বুঝে সন্দেহভাজন অপরাধীদের হত্যা করাতাম।’
২০১৫ সালে একবার এমন স্বীকারোক্তি করেছিলেন দুতের্তে।
ইত্তেফাক/ইউবি