ঢাকার কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত আনুমানিক ২৫ বছরের এক যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বেলা ১১টার দিকে বুড়িগঙ্গা নদীর কামরাঙ্গীচর এলাকার সামনের থেকে লাশটি উদ্ধার করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি ফেরদাউস জানান, স্থানীয়রা সকালে বুড়িগঙ্গায় একটি বস্তা ভাসতে দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পরে পুলিশ বুড়িগঙ্গা থেকে বস্তাটি উদ্ধার করে এতে যুবকের মরদেহ দেখতে পায়। তিনি শারীরিক প্রতিবন্ধী। ওই যুবকের পরনে ছিল কালো প্যান্ট ও কালো হাফ হাতা টি-শার্ট। তার একটি হাত নেই বলেও জানান পুলিশ।
লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এসএস