বাংলাদেশে ব্যারাকুডা নেটওয়ার্কের পরিচালনা পর্ষদ ঘোষণা

বাংলাদেশে বারকুডা নেটওয়ার্কের পরিচালনা পর্ষদ ঘোষণা করেছে টেকনিক কম্পিউটার। সম্প্রতি গুলশানে লেকশোর হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে ওই পর্ষদ করে সংশ্লিষ্টরা।
 
ব্যরাকুডার ভারতীয় অঞ্চলের দেশীয় ব্যবস্থাপক মুরালি উরস এর উপস্থিতিতে ওই অনুষ্ঠানে দুই শতাধিক প্রতিনিধি অংশ নেন। ওই সময় বারকুডা নেটওয়ার্কের পণ্য ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম নিয়ে উপস্থাপনা অধিবেশনেরও আয়োজন করা হয়।
 
যুক্তরাষ্ট্রভিত্তিক বারকুডা নেটওয়ার্ক ওয়েব সার্ভারের বহুমাত্রিক নিরাপত্তাবিধানসহ নেটওয়ার্ক ব্যবস্থাপনার কাজ করে থাকে। বাংলাদেশে এসব সেবা দিবে টেকনিকস কম্পিউটারস লিমিটেড।
 
ইত্তেফাক/এএম