আশুগঞ্জে চাল সংগ্রহ অভিযান শুরু

ব্রাহ্মণবাড়িয়ায় চলতি আমন মৌসুমের চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
 
বুধবার দুপুরে  আশুগঞ্জ উপজেলার সরকারী খাদ্য গুদাম প্রাঙ্গণে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য এড.মোঃ জিয়াউল হক মৃধা প্রধান অতিথি হিসাবে আমন চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।
 
খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, সারাদেশ থেকে সরকার প্রতি কেজি ৩৩টাকা দরে আড়াই লাখ টন সিদ্ধ চাল এবং প্রতি কেজি ৩২ টাকা দরে ৫০হাজার টন আতপ চাল সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে আশুগঞ্জ থেকে ৩ হাজার ৯শত এক টন সিদ্ধ চাল ও ১১ হাজার ১শত ২৩ টন আতপ চাল সংগ্রহ করার করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়া হয়। সে হিসাবে বুধবার সকালে আশুগঞ্জ খাদ্য গুদাম প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে চাল সংগ্রহ অভিযান শুরু করা হয়।
 
ইত্তেফাক/এসএস