নাটোরে গৃহবধূর লাশ উদ্ধার

নাটোরের রামনগর গ্রাম থেকে হাসি বেগম (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বজনদের অভিযোগ তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।
 
বুধবার সকালে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত হাসি বেগম নাটোর সদর উপজেলার রামনগর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী। ঘটনার পর থেকে নিহতের স্বামীর পরিবারের সকলে পলাতক রয়েছে। তবে, এ ব্যাপারে কেউ এখনও কোন মামলা দায়ের করেনি বলে পুলিশ জানায়।
 
ইত্তেফাক/এসএস