ঢাকার খিলগাঁওস্থ ঢাকা মিশন স্কুলের আয়োজনে আগামী ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী শিশুমেলা আয়োজন করা হয়েছে। মেলার উদ্বোধন করবেন স্কুলের চেয়ারম্যান প্রফেসর এ কে মিলন।
রাজধানীর খিলগাঁওয়ের (তালতলা মার্কেটসংলগ্ন) স্কুল ক্যাম্পাসে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলা। সবার জন্য উন্মুক্ত মেলাটি চলবে শনিবার পর্যন্ত।
শিশুমেলায় রয়েছে শিশুদের শিক্ষা উপকরণ, বিভিন্ন প্রজাতির পশু-পাখি, মাছ, মুর্যাল, পালকি, ঢেকিঘর, বায়োস্কপ, পিঠাঘর, হরেক রকম খেলার সামগ্রী, গ্রাম্য উপস্থাপনা, ডিজিটাল সিনেগ্রাউন্ড, বিভিন্ন প্রজাতির গাছসহ নানা উপকরণ।
ইত্তেফাক/ইএইচএম