দেশকে একাত্তরের রূপরেখায় ফিরিয়েছেন শেখ হাসিনা: খালিদ মাহমুদ

 
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পঁচাত্তর পরবর্তী সময়ে জিয়াউর রহমান, হুসেইন মুহম্মদ এরশাদ ও খালেদা জিয়া দেশকে পাকিস্তানি ভাবধারায় নিয়ে গিয়েছিল। সেখান থেকে বাংলাদেশকে পুনরায় একাত্তরের রূপরেখায় ফিরিয়ে এনেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
 
বুধবার জেলার বিরল উপজেলা হানাদার মুক্ত দিবস উপলক্ষে বিজয় মেলা ও মুক্তিযোদ্ধা-জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
খালিদ বলেন, একাত্তরে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করে এদেশীয় পাকিস্তানিদের দোসররা সদ্য প্রতিষ্ঠিত বাংলাদেশের মানুষকে স্বাধীনতার স্বাদ ও সুফল থেকে বঞ্চিত করেছিল। আজকে এসব ঘাতকদের অধিকাংশের বিচার করে, অর্থনৈতিক ভাবে দেশকে স্বাবলম্বী করে দেশের মানুষের দোরগোড়ায় স্বাধীনতার সুফল পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 

ইত্তেফাক/এএম।