ঝিনাইদহ প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন বুধবার প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।
নির্বাচনে এম রায়হান ( জনকণ্ঠ ও ইটিভি ) সভাপতি ও শেখ সেলিম ( চ্যানেল আই ও বাসস ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
অন্য পদে নির্বাচিত হয়েছেন সহসভাপতি আসিফ ইকবাল কাজল (দৈনিক দিনকাল), সহ- সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ (এস এটিভি ও বনিকবার্তা), ক্রীড়া ও সাহিত্য সম্পাদক আহমেদ নাসিম আনসারি (যমুনা টিভি ও ডেইলি ইনডিপেনডেন্ট)।
এছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন নিজাম জোয়ার্দ্দার বাবলু (এটিএন বাংলা ও এটিএন নিউজ ), এম সাইফুল মাবুদ (কালেরকণ্ঠ), মিজানুর রহমান বাবুল (এনটিভি ও দৈনিক যুগান্তর), আমিনুল ইসলাম লিটন (মানবজমিন), আসিফ ইকবাল মাখন (বাংলাভিশন) ও আব্দুল হাই (দৈনিক ভোরের ডাক)।
নির্বাচন শেষে ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যক্ষ সুষেন ভৌমিক ।
ইত্তেফাক/ইউবি