মহান মুক্তিযুদ্ধের বিজয় গর্বের বিষয়, একাত্তরের ১৬ই ডিসেম্বর এই বিজয় অর্জিত হয়। অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এই বিজয় ছিনিয়ে আনার জন্য লক্ষ লক্ষ মানুষের অবদান ভুলে যাওয়ার নয়।
বৈশাখী টেলিভিশনের মুক্তিযুদ্ধভিত্তিক নিয়মিত অনুষ্ঠান ‘জাগ্রত অহংকার’। এটি মূলত প্রামাণ্য অনুষ্ঠান যাতে উঠে আসে মুক্তিযুদ্ধের ইতিহাস ও সেই সময়কার নানান ঘটনা। বিজয় দিবসে আত্মত্যাগী শহীদ মুক্তিযোদ্ধা এবং মুক্তিকামী মানুষকে স্মরণ করে বৈশাখী টেলিভিশন জাগ্রত অহংকারের বিশেষ পর্ব নির্মাণ করেছে।
লে. কর্ণেল (অবঃ) কাজী সাজ্জাদ আলী জহির, বীর প্রতীক’র উপস্থাপনায় আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক এবং বিশিষ্ট সাংবাদিক আবেদ খান।
আব্দুল্লাহ্ আল মামুনের প্রযোজনায় অনুষ্ঠানটি ১৬ ডিসেম্বর রাত ৮টায় বৈশাখী টেলিভিশনে প্রচারিত হবে।
ইত্তেফাক/এমএআর