প্রেগন্যান্সি অভিজ্ঞতা নিয়ে কারিনা যা বললেন

২০১৬-এর ‘প্রেগন্যান্ট পোস্টার গার্ল’ খেতাবটা ইতোমধ্যে ভালমতো কারিনার নামের পাশে চলে এসেছে। বেবি বাম্প শো-করা বা তা নিয়ে স্পেশাল ফটোশুট সব কিছু উপভোগ করেছেন কারিনা। আর দিন কয়েকের মধ্যে প্রথম সন্তানের জন্ম দেবেন তিনি। 
 
গোটা প্রেগন্যান্সির সময়টাতে খুশির মুহূর্তই বেশি। কিন্তু তার সঙ্গে জড়িয়ে রয়েছে কিছু বিরক্তিও। সম্প্রতি এক সাক্ষাত্কারে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। 
 
করিনার কথায়, প্রেগন্যান্সি পিরিয়ডে যখন লোকে এসে গায়ে পড়ে উপদেশ দেয় তখন খুব বিরক্ত লাগত আমার। নীতিগতভাবে কোনটা ঠিক বা ভুল বোঝাত বা জ্ঞান দিত বেবি হওয়ার পর কী ভাবে জীবন বদলে যাবে। 
 
তিনি আরো বলেন, ‘আমি তো কারও উপদেশ শুনতে চাইনি। আমি আর সাইফ বসে কখনও ঠিক করিনি এই ন’মাস কী ভাবে কাটাব। আমি কাজ করতে চেয়েছি। সাইফ আমার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে’। খবর আনন্দবাজার। 
 
ইত্তেফাক/এমএআর