কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্যহাতির আক্রমণে বৃদ্ধসহ দুইজনের মৃত্যু হয়েছে। এরা হলেন, উপজেলার জারুলবুনিয়া গ্রামের মো. ছৈয়দ আলম (৬০) এবং তার জামাতা শাপেরঘারা এলাকার চান মিয়ার ছেলে মোহাম্মদ আলমগীর (৩০)।
বৃহস্পতিবার ভোরে উপজেলার দুইল্যারজিরি পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুইল্যারজিরিতে ছৈয়দ আলমের ফসলি জমি রয়েছে। ফসলি জমিতে ধান ও সবজির খামার করা হয়েছে। ফসল তোলার মৌসুম চলে এসেছে। তাই প্রতি রাতে আলম ও তার মেয়ের জামাই আলমগীর ওই খামার পাহারা শেষে সকালে তাদের তৈরি করা একটি তাঁবুতে ঘুমিড়ে পড়তেন। বুধবার রাতে পাহারা শেষে ভোরের দিকে ওই তাঁবুতে তারা ঘুমিয়ে পড়েন। এ সময় একটি বন্যহাতি তাঁবুতে হামলা চালায়। এতে আলম ও আলমগীর হাতির পদপিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জয়নাল আবদীন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ