মধুখালীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কের রইছন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় মোটরসাইকেলের এক আরোহী নিহত ও অপর আরোহী আশংকাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম সৌরভ হুসাইন জয়(১৯)। পিতার নাম মো. সিরাজুল ইসলাম। আহত মোটরসাইকেল আরোহীর নাম মির্জা সিফাত হোসেন (১৯)। পিতার নাম মির্জা আলমগীর হোসেন। উভয়ের বাড়ি মধুখালী পৌরসভার ৯ নং ওয়ার্ডের মেছড়দিয়া গ্রামে।
 
জানা গেছে, আজ সকাল ১০টার দিকে সৌরভ হোসেন জয় এবং সিফাত মেছড়দিয়ার বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মধুখালীতে আসার পথে রইছন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে একটি ভ্যানের সঙ্গে ধাক্কা খায়। পরে মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি রুলারের সঙ্গে গিয়ে সজোরে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয় তারা। এলাকাবাসী উদ্ধার করে মধুখালী হাসপাতালে নিলে আসে তাদের। অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেওয়ার পথে সৌরভ মারা যায়।
 
 
ইত্তেফাক/এমআই