রামেকে হাজতির মৃত্যু

 
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে রামেকের ১৩ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়। নিহত হাজতি আমির আলী (৭০) পুঠিয়ার ভাংড়া এলাকার মৃত মেছের আলীর ছেলে বলে জানা গেছে।
 
কারাসূত্রে জানা গেছে, আমির আলী মাদক মামলার আসামি ছিলেন। তিনি মঙ্গলবার রাতে হঠাৎ শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হন। পরে তাকে রামেক হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ২টার দিকে তার মৃত্যু হয়। বুধবার বিকালে ময়নাতদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
 
রামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এএসআই এমদাদ বলেন, তিনি ভর্তির পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  
 
 
ইত্তেফাক/কেকে