সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ৯শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল মালেক নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন র্যাব-১২ ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। মালেক চরসাতবাড়িয়া গ্রামের শোভা আলীর ছেলে।
উল্লাপাড়া থানার সহকারী উপ-পরিদর্শক নবীর হোসেন জানান, মালেককে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। বিকালে তাকে উল্লাপাড়া থানা পুলিশের হাতে তুলে দেন র্যাব সদস্যরা। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় মামলা হয়েছে।
ইত্তেফাক/কেকে