কুষ্টিয়ার মিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহীম আলীকে (৪৫) একটি দস্যুতা মামলার আসামি হিসাবে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ। তিনি পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড মিরপুর মহল্লার মৃত আব্দুল মজিদ মালিথার ছেলে।
বৃহস্পতিবার দুপুরে থানার সেকেন্ড অফিসার এসআই রাজীব শিকদারের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে।
মিরপুর থানার অফিসার ইনচার্জ কাজী জালাল উদ্দিন আহমেদ বলেন, 'চলতি বছরের চার জানুয়ারি মিরপুর-পোড়াদহ সড়কে দস্যুতার অভিযোগে ইব্রাহীম আলীকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কেকে