ঢাকা সাব এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) ৪০ জন সদস্যকে নিয়ে বৃহস্পতিবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে (পিআইবি) দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
‘গণমাধ্যমে বাংলা ভাষা’ শীর্ষক এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ৭১ টেলিভিশনের পরিচালক (বার্তা) সৈয়দ ইশতিয়াক রেজা।
কর্মশালায় পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীর বাংলা ভাষার সঠিক প্রয়োগে গণমাধ্যমের ভূমিকার ওপর আলোচনা করেন।
সংবাদপত্রে বাংলা ভাষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন পিআইডির জ্যেষ্ঠ উপ-প্রধান তথ্য কর্মকর্তা (প্রশাসন) ড. মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা বানানের প্রমিত নিয়ম নিয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. বিশ্বজিৎ ঘোষ, 'ভাষার ব্যবহারে জেন্ডার' বিষয়ে আলোচনা করেন এলআইএফডির উপদেষ্টা আব্দুল্লাহ শাহরিয়ার।
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের নেতৃবৃন্দদের মধ্যে সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মুক্তাদির অনিক, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ইমন, দফতর সম্পাদক আবু কাউছার খোকন, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক অলক বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য নাসির উদ্দিন বুলবুল, সিদ্ধার্থ শংকর ধর ও জাওহার ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/কেকে