আগামীকাল থেকে শুরু হওয়া ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে খেলতে পারবেন না ইংল্যান্ডের পেসার জেমস এন্ডারসন। কাঁধের পুরনো ইনজুরি ও পায়ের গোড়ালি সমস্যার কারণে ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে খেলতে পারবেন না এন্ডারসন।
কাঁধের ইনজুরির কারণে বাংলাদেশ বিপক্ষে সিরিজে খেলতে পারেননি এন্ডারসন। এমনকি ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেও খেলেননি তিনি। তবে সুস্থ হবার পর ভারতের বিপক্ষে পরের তিন টেস্টেই খেলনে এন্ডারসন। কিন্তু বল হাতে আহামরি কিছুই করতে পারেননি তিনি।
বিশাখাপত্তম টেস্টে ৪ উইকেট নিলেও, পরের দুই ম্যাচে উইকেটশূন্য ছিলেন এন্ডারসন। তবে চেন্নাইয়ে পঞ্চম ও শেষ শুরুর আগে অনুশীলন করার সময় কাঁধের পুরনো ইনজুরিতে ব্যথা অনুভব করেন এন্ডারসন। পাশাপাশি পায়ের গোঁড়ালিতেও ব্যথা অনুভব করছেন এই ডান-হাতি পেসার। তাই এন্ডারসনকে নিয়ে কোন প্রকার ঝুঁকিতে যেতে রাজি নয় ইংল্যান্ড।
ইত্তেফাক/এসএস