ভারতে হাইওয়ের পাশে মদ বিক্রি নিষিদ্ধ

ভারতে মহাসড়কগুলোর পাশে মদ বিক্রি নিষিদ্ধ করেছে দেশটির সু্প্রিমকোর্ট। মহাসড়কগুলোতে দুর্ঘটনার হার কমানোর জন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানানো হয়।
 
গত বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় ১ লাখ ৪৬ হাজারেরও বেশি মানুষ। এই দুর্ঘটনা ৬ হাজার ৭৫৫ জনই ছিলো মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য।
 
দেশটির প্রধান বিচারপতি বলেন, জাতীয় ও রাজ্য মহাসড়কগুলিতে কোনো মদের দোকান থাকা যাবেনা। আদালত জানায়, মহাসড়কে মদের কোনো বিজ্ঞাপনও রাখা যাবেনা। এসব বিজ্ঞাপন ও দোকানগুলো অন্তত মহাসড়ক থেকে ৫০০ মিটার দূরে হতে হবে।
 
 
ভারতে গুজরাট, বিহার, মনিপুর এবং নাগাল্যান্ডে ইতোমধ্যে মদ নিষিদ্ধ।বিবিসি
 
ইত্তেফাক/এমএইচ