সাতক্ষীরা জেলায় পুলিশের বিশেষ অভিযানে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ৭ উপজেলার ৮ থানায় ১ জামায়াতকর্মীসহ মোট ১৯ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা উপপরিদর্শক কুমকুম হোসেন জানান, এদের মধ্যে সদর থানা পুলিশ ১ জন, কলারোয়া ৬ জন, কালিগঞ্জ ২ জন, তালা ২, শ্যামনগর ৪ জন, আশাশুনি ২ জন, দেবহাটা ১ জন ও পাটকেলঘাটা থানা পুলিশ ১ আসামীকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মামলা ও আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আটকদের সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এছাড়া শ্যামনগর থানা পুলিশের অভিযানে ৪ পিস ইয়াবা ও ২৫ গ্রাম গাঁজা আটক করা হয়েছে। -বাসস।
ইত্তেফাক/এসএস