মাগুরায় নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার সকালে নোমানী ময়দান মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্পমালা অর্পনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।
এ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা আছাদজ্জামান ষ্টেডিয়ামে পুলিশ, গালস গাইড, রোভার স্কাউট সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও পুলিশ সুপার সালাম গ্রহণ করেন।
দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচিত্র প্রদর্শনী প্রভৃতি।
ইত্তেফাক/এমএইচ