ফরিদপুরের ভাঙ্গায় মহান বিজয় দিবস উদযাপিত

ফরিপুরের ভাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ উদ্যোগে আয়োজিত নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়।
 
ভাঙ্গা পাইলট স্কুল মাঠে আয়োজিত প্যারেড গ্রাউন্ডে ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন জাতীয় পতাকা উত্তোলন করেন।
 
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. হাসান হাবিব, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাসার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান ও থানার ভারভাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।
 
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থী, পুলিশ বাহিনী, আনসার ভিডিপি, স্কাউট, বিএনসিসি সহ নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মনমুগ্ধ কুচকাওয়াজ সহ মুক্তিযুদ্ধের উপর নানা ধরনের ঘটনা তুলে ধরেন। ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী সকল মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন। 
 
এর আগে রাত ১২টায় ৩১ বার তপোধ্বনির মধ্যে দিয়ে ও উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক দিয়ে জাতীর শেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানো হয়। সকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. হাসান হাবিব মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে মাধবপুর ও জান্দি গ্রামে অবস্থিত মুক্তিযোদ্ধাদের কবরস্থান জিয়ারত করেন।
 
ইত্তেফাক/এমএইচ