ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল নয়টায় প্রশাসন ভবন চত্ত্বর থেকে ভিসি প্রফেসর ড. আসকারীর নেতৃত্বে এক আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্ত বাংলায় মিলিত হয়।
 
ওই সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মো. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. সেলিম তোহাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। পরে বেলা সাড়ে ১০টা থেকে ফুটবল মাঠে প্রীতি ফলিবল খেলা অনুষ্ঠিত হয়।
 

ইত্তেফাক/এএম।