ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করলেন কংগ্রেসের ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধী। শুক্রবার নোট বাতিল ইস্যুতে মোদীর সঙ্গে কথা বলতে সাক্ষাৎ করেন রাহুল।
ওই সময় কৃষকদের নানান সমস্যা, ঋণ মওকুফ, নোট বাতিল হওয়া নিয়ে হয়রানির ব্যাপারে আলোচনা হয় দুই নেতার মধ্যে।
রাহুল গান্ধির সঙ্গে ছিল কংগ্রেসের প্রতিনিধি দল। তারা প্রধানমন্ত্রীর কাছে কৃষকদের নানান দাবি তুলে ধরেন। পাশাপাশি, তাদের ঋণ মওকুফ নিয়ে আলোচনাও হয়।
বৈঠকের পর রাহুল জানান, 'নরেন্দ্র মোদীকে কৃষকদের সমস্যার কথা বলেছি। 'তাদের করের বোঝা থেকে মুক্তি দেওয়া হোক।'
সূত্রের খবর, কংগ্রেস স্মারকলিপি জমা দেওয়ার পর মোদীর পক্ষ থেকে জানানো হয়, তিনি বিষয়টা খতিয়ে দেখবেন। পাশাপাশি, রাহুলকে মাঝে মধ্যে দেখা করার জন্যও আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সাক্ষাতের সময় যে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে তাতে মূলত কৃষকদের ঋণ মওকুফের প্রস্তাব, তাদের বিদ্যুতের বিল অর্ধেক করে দেয়ার কথা উল্লেখ করা হয়। পাশাপাশি, কৃষকরা যেন তাদের পণ্যের জন্য নূন্যতম টাকাও পায় তারও অনুরোধ জানানো হয়।
ইত্তেফাক/এএম/এসএস