ঝিনাইদহে মহান বিজয় দিবস পালিত

 
ঝিনাইদহে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। ৩১ বার তোপধ্বনীর মধ্যে দিয়ে দিনের প্রথম প্রহরে বিজয় দিবসের শুভসূচনা করা হয়। শুক্রবার সকাল সাতটায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক দল, সামাজাকি ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অপর্ণ করা হয়।
 
সকাল নয়টায় শহীদ বীরশ্রেষ্ট হামিদুর রহমান স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, মার্চপাস্ট, ডিসপ্লে প্রদর্শন ও খেলাধুলার আয়োজন করা হয় এবং মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারদের সংবর্ধনা দেয়া হয়।
 
বেলা ১২ টার দিকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে হাতি নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহর ঘুরে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের প্রজন্ম একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘রক্তে কেনা স্বাধীনতা’ যাত্রাপালা পরিবেশিত হয়।
 

ইত্তেফাক/এএম।