খাগড়াছড়িতে স্মৃতিসৌধে বিজয় দিবসের ফুল দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকালে ফুল দেয়াকে কেন্দ্র করে শহরের নারিকেল বাগান এলাকায় ঘটনার সূত্রপাত।
জানা গেছে, শাপলা চত্বর এলাকা রনক্ষেত্রে পরিনত হয়। এ সময় ঘন্টাখানেক দোকান পাট ও যান চলাচল বন্ধ ছিল। দুপক্ষই তাদের বেশ কয়েকজন নেতা কর্মী আহত হয়েছে বলে দাবি করেছে। এদিকে বিএনপির তিন নেতাকে আটক করেছে পুলিশ।
আওয়ামী লীগের দাবি জাতীয় দিবসে স্মৃতিসৌধতে ফুল দিতে যাওয়ার সময় বিএনপি সমর্থিত লোকজন তাদের মিছিল থেকে অতর্কিত আওয়ামী লীগের লোকজনের উপর ইটপাটকেল নিক্ষেপ করলে ঘটনার সূত্রপাত ।
বিএনপির অভিযোগ, তাদের নেতা কর্মীর উপর আওয়ামী লীগের লোকজন প্রথম হামলা করে। পুলিশ বিনা দোষে বিএনপির জেলা কমিটির সহ সাংগঠনিক সম্পাদক নুরল আবছার ও যুবদল নেতা নাসির উদ্দীন তালুকদারসহ তিনজনকে গ্রেফতার করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দীন জানান, দুপক্ষের সংঘর্ষ চলাকালে দুই পুলিশ সদস্য মো. শাহীন ও ইসমাইল নামে দুইজন আহত হয়েছেন।
ইত্তেফাক/এএম।