বিজয় দিবসে ধামরাইয়ে র‌্যালি ও আলোচনা সভা

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয় ঢাকার ধামরাইয়ে। শুক্রবার সরকারি-বেসরকারি উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানে পালন করা হয় নানা কর্মসূচি।
 
পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিবসটি। অনুষ্ঠিত হয় র‌্যালি, কুচকাওয়াজ, আলোচনা সভা, খেলাধূলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ধামরাই পৌরসভার উদ্যোগে আয়োজন করা হয় বিশাল বিজয় র‌্যালি। তিনশতাধিক মোটর সাইকেল, অর্ধশতাধিক পিকআপ ভ্যান, ধামরাই সাইকেলিং এ্যাসোসিয়েশনের অর্ধশত বাইসাইকেল, ঘোড়ার গাড়ি, রিকসা ভ্যান, আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষ র‌্যালিতে অংশগ্রহণ করে।
IMG0 
 
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ ও মেয়র গোলাম কবিরের নেতৃত্বে এ র‌্যালিতে ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আলীম খান সেলিম, এ্যাডভোকেট আবুল কাসেম রতন, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকশনা সম্পাদক এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু সহ অন্যান্য নেতৃবৃন্দ র‌্যালিতে অংশগ্রহণ করেন।
 
এদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ইউএনও আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি মুক্তিযোদ্ধা এম.এ মালেক।
 
ইত্তেফাক/এমএইচ