স্বাধীনতা বিরোধী শক্তি এখনও তৎপর : পংকজ ভট্টাচার্য্য

ঐক্য ন্যাপের কেন্দ্রীয় সভাপতি পংকজ ভট্টচার্য্য বলেছেন, যে লক্ষ্যে দেশ স্বাধীন হয়েছে এবং বিজয় অর্জিত হয়েছে তার বাস্তবায়ন আজও হয়নি। স্বাধীনতা বিরোধী শক্তি এখনও তৎপর। জামায়াতকে নিষিদ্ধ করে তার আর্থিক প্রতিষ্ঠান বাজেয়াপ্ত করে মুক্তিযুদ্ধের ক্ষতিগ্রস্তদের মধ্যে তা বন্টন করার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। 
 
শুক্রবার মহান বিজয় দিবস উপলক্ষে নরসিংদী জেলা ঐক্য ন্যাপের উদ্যোগে এক সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। 
 
জেলা ঐক্য ন্যাপের সভাপতি আতাউর রহমান ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার সাহা, সহ-সভাপতি আব্দুস সাত্তার সরকার, আলহাজ্ব আব্দুল মজিদ ভূইয়া, অধ্যাপক নারায়ণ মোদক, আব্দুস সামাদ, শহিদুল্লাহ, আব্দুল মান্নান, মাজহারুল হক ভূইয়া, মোসলেহ উদ্দিন ও নারী নেত্রী কল্পনা দাস। 
 
 
ইত্তেফাক/এমআই