হাতিরঝিলে চলছে ওয়াটার ট্যাক্সি

 
রাজধানীর হাতিরঝিলে চালু হয়েছে ওয়াটার ট্যাক্সি সার্ভিস। শুক্রবার দুপুরে ঝিলের মেরুল বাড্ডা অংশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আনুষ্ঠানিক ভাবে এই সার্ভিস উদ্বোধন করেন।
 
উদ্বোধনী দিনে চারটি ওয়াটার টেক্সি চালু করা হয়েছে। চাহিদা বাড়লে এর সংখ্যা আরো বাড়ানো হবে বলে জানান প্রকল্পের উপ-পরিচালক লে. কর্ণেল নেজাম উদ্দিন।
 
IMG0
 
তিনি জানান, আপাতত হাতিরঝিল থেকে দুইটি রুটে চলবে ওয়াটার টেক্সি সেবা। মেরুল বাড্ডা থেকে মগবাজার সাতরাস্তা পর্যন্ত রুটে ভাড়া ২৫ টাকা এবং এফডিসির সামনে থেকে গুলশান-১ পর্যন্ত রুটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।
 
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও বাংলাদেশ সেনা বাহিনী এস ডব্লিউও (পশ্চিম)-এর পৃষ্ঠপোষকতায় হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সি সার্ভিসচালু করা হয়েছে।
 
 
ইত্তেফাক/কেকে