রাজধানীর কাকলীতে ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি

রাজধানীর কাকলীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম। ঢাকা মহানগর পুলিশের উত্তর ট্রাফিক বিভাগের উদ্যোগে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির সহযোগিতায় বৃহস্পতিবার দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়।
 
কর্মসূচিতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির ছাত্রছাত্রী, শিক্ষক ও ট্রাফিক উত্তর বিভাগের ডিসি প্রবীর কুমার রায়,এডিসি নাজমুল আলম, হুমায়রা পারভীন, এসি ট্রাফিক গুলশান নুসরাত জাহান মুক্তাসহ ট্রাফিক বিভাগের অফিসাররা উপস্থিত ছিলেন।
 
এ বিষয়ে ট্রাফিক উত্তর বিভাগের ডিসি প্রবীর কুমার রায় বলেন,  প্রতিদিন  হাজার হাজার লোক রাস্তার মধ্য দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হন, যার ফলে যান চলাচল বিঘ্নিত হয় এবং দুর্ঘটনার আশংকা থাকে। ট্রাফিক উত্তর বিভাগ জনগনকে এ বিষয়ে সচেতন করতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সম্পৃক্ত করার মাধ্যমে এ সামাজিক আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে অঙ্গীকারাবদ্ধ।
 
কর্মসূচির আলোকে ছাত্রছাত্রী এবং ট্রাফিক পুলিশ অফিসাররা পথচারীদের ফুটপাত ও ফুটওভার ব্রিজ ব্যবহার করার বিষয়ে শ্লোগান দেন এবং বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। তারা পথচারীদের ফুল ও চকলেট উপহার দেন এবং রাস্তার মাঝখান দিয়ে পায়ে হেঁটে পারাপারে নিরুৎসাহিত করেন। 
 
 
ইত্তেফাক/এমআই