নন্দীগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

 
বগুড়ার নন্দীগ্রামে বিআরটিসি বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আব্দুল হাই  (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। 
 
শুক্রবার সন্ধ্যা ৭টায় বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম পৌর এলাকার ওমরপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন বড় পুকুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 
 
আব্দুল হাই নন্দীগ্রাম পৌর এলাকার থানা পাড়ার মৃত হবিবর রহমানের ছেলে। তিনি উপজেলার রনবাঘা বাজারে ব্যবসা করতেন। 
 
জানা যায়, নাটোরমুখী একটি বিআরটিসি বাস অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হন। 
 
স্থানীয়রা আহত অব্দুল হাইকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
কোন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
 
ইত্তেফাক/কেকে