বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিজয় দিবস উদযাপন যুবলীগের

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে যুবলীগ।
 
শুক্রবার বিজয় দিবসে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক  হারুনুর রশীদের নেতৃত্বে  জাতীয় স্মৃতিসৌধ,  ধানমন্ডি ৩২ নম্বার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পণ ও  বিজয়ে র‌্যালি করেছেন নেতাকর্মীরা।
 
এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, মো. ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরন, আব্দুস সাত্তার মাসুদ, মো. আতাউর রহমান, বেলাল হোসাইন, ইঞ্জি. নিখিল গুহ, ড. আহম্মেদ আল কবির, শাহজাহান ভূইয়া মাখন, জাকির হোসেন খাঁন, আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মহি, সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মাহমুদ জাহিদ, মুহা. বদিউল আলম, আসাদুল হক আসাদ, ফারুক হাসান তুহিন, সম্পাদক মণ্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, মো. ইসলাম, ঢাকা মহানগর যুবলীগ উত্তর সভাপতি মাইনুল হোসেন খাঁন নিখিল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ। 
 
ইত্তেফাক/ইউবি