বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক ফোরামের শ্রদ্ধা

 
মহান বিজয় দিবস উপলক্ষে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক ফোরাম। শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে তারা এ শ্রদ্ধা জানান।
 
এ সময় সংগঠনের আহ্বায়ক জিহাদুর রহমান জিহাদ, সমন্বয়ক সাখাওয়াত হোসেন, সদস্য সচিব মহিউদ্দিন কাদের ও কমিটির অন্য সদস্য সেবিকা রাণী, সুমি খান, আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।-বাসস
 
 
ইত্তেফাক/কেকে