মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দীর রামকৃষ্ণদী গ্রাম থেকে সপ্তম শ্রেণির এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে বাহার আলিফ (১২) নামে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়।
সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, শুক্রবার জুমার নামাজের পর থেকে আলিফ নিখোঁজ ছিল। খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশের এক খালের পাড়ে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। নিহত আলিফ রামকষ্ণদী গ্রামের সৌদিপ্রবাসী বাদল শেখের ছেলে বলে জানা গেছে।
সিরাজদিখান থানার এস আই পরিমল জানান, পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হতে পারে। নিহত কিশোরের শরীরে অস্ত্রের ৩৮টি আঘাত রয়েছে। প্রথমে তাকে কুপিয়ে পরে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
ওসি জানান, এ ঘটনায় সন্দেহভাজন তিন জনকে আটক করা হয়েছে। তবে তদন্তের জন্য এখন তাদের নাম বলা যাবে না। ময়নাতদন্তের জন্য শনিবার লাশ মর্গে পাঠানো হবে।
ইত্তেফাক/কেকে