আজ থেকে ‌‘জলজ ২’ প্রদর্শনী

আজ শনিবার, ১৭ নভেম্বর আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে শুরু হচ্ছে ‘জলজ ২’ শীর্ষক দলীয় চিত্র প্রদর্শনী। প্রদর্শনীতে প্রায় ৩২টি চিত্রকর্ম দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরা হবে।
 
২০১৫ সালে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে আয়োজন করা হয় ‘জলজ’ শীর্ষক দলীয় চিত্র প্রদর্শনী। এবার শুরু হচ্ছে এর দ্বিতীয় আয়োজন। প্রদর্শনীতে অংশ নিচ্ছেন শিল্পী মো. আজমল উদ্দিন, বিষাণ ভক্ত, গোলাম মশিউর রহমান চৌধুরী, আল-আখির সরকার এবং সাদেক আহমেদ।
 
প্রদর্শনীর উদ্বোধন করবেন স্বনামধন্য ভাস্কর অধ্যাপক হামিদুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ চৌধুরী, শিল্পী ও স্থপতি মোস্তফা খালিদ পলাশ এবং পোশাক প্রস্ততকারী ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী।
 
প্রদর্শনীটি চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। সোম থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্র-শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে।
 
ইত্তেফাক/এমএআর