চ্যানেল আইতে আজ ১৭ ডিসেম্বর, শনিবার ফেয়ার এন্ড লাভলী সিনেদুপুরে দেখা যাবে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘গেরিলা’। সব্যসাচি লেখক সৈয়দ শামসুল হকের কাহিনী অবলম্বণে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন নাসিরউদ্দিন ইউসুফ।
উল্লেখ্য, ১৯৭১ এর ২৫শে মার্চ রাতে অতর্কিত হানাদার পাক বাহিনীর বর্বর আক্রমণে মরনপণ যুদ্ধ শুরু হয়, যার পটভূমিতে রচিত গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র গেরিলা। বিলকিস নামের জয়া আহসান এই গল্পের মূল চরিত্র।
শিক্ষিত-সংস্কৃতিমনা-বলিষ্ঠ চিত্তের অধিকারী বিলকিসের স্বামী, প্রতিষ্ঠিত সাংবাদিক হাসান (ফেরদৌস), ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে নিখোঁজ হন। আপন বোধ আর আর হাসানের সান্নিধ্যে বাঙ্গালীর স্বাধীনতা মন্ত্রে উজ্জীবিত বিলকিস অসুস্থ শ্বাশুড়ীর দেখাশোনা, নিজের ব্যাংকের চাকরী, নিখোঁজ হাসানের খোঁজ নেয়ার পাশাপাশি ঢাকার গেরিলা মুক্তিযোদ্ধাদের সাথে নিজেকে জড়িয়ে নেয়। এরপরই সিনেমার গল্প নানা ঘটনার মধ্যদিয়ে এগিয়েছে।
অভিনয়ে জয়া আহসান, শতাব্দী ওয়াদুদ, এটিএম শামসুজ্জামান, শম্পা রেজা, আহমেদ রুবেল, আজাদ আবুল কালাম পাভেল, মিনারা জামান, মাসুম আজিজ, এস. এম. মহসিন, কচি খন্দকার, জয়শ্রী বন্দোপাধ্যায়, কামাল বায়েজিদ, গোলাম মাওলা শ্যামল প্রমুখ।
সিনেমাটি দেখা যাবে শনিবার দুপুর ১.০৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায়।
ইত্তেফাক/এমএআর