হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন দিলীপ কুমার

বলিউডের জেষ্ঠ্য অভিনেতা দিলীপ কুমারের শারীরিক অবস্থা এখন মোটামুটি ভাল। বৃহস্পতিবার হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি। এ খবর প্রকাশ করেছে এনডিটিভি।
 
হাসপাতাল থেকে বাড়ি ফেরার খবরটি বিষয়টি নিশ্চিত করেছেন দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানুর ব্যবস্থাপক মুরশিদ। গত সপ্তাহে জ্বর ও পায়ে ব্যথা নিয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউডের এই প্রবীণ অভিনেতা।
 
চলতি বছরই আরও একবার অসুস্থ হয়ে একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন দিলীপ। দিলীপ কুমারকে পর্দায় শেষ দেখা গেছে ১৯৯৮ সালে ‘কিলা’ সিনেমায়। ১৯৯৪ সালে ‘দাদা সাহেব ফালকে পুরস্কার’ পেয়েছিলেন এই ‘দেবদাস’ তারকা।
 
ইত্তেফাক/এমএআর