ভালবাসা দিবসে আসছে ‘প্রেমী ও প্রেমী’

আসছে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে প্রেমের গল্প নিয়ে নির্মিত ‘প্রেমী ও প্রেমী’ সিনেমা। সিনেমাটি নির্মাণ করছেন জাকির হোসেন রাজু। 
 
সিনেমাটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠান ও ছবির নির্মাতা জাকির হোসেন রাজু বিষয়টি জানিয়েছে। তারা জানিয়েছে, আসছে নতুন বছর ‘প্রেমী ও প্রেমী’ সিনেমাটি ভালোবাসা দিবসে সারা দেশে মুক্তি পাবে। সব কিছু ঠিক থাকলে সিনেমাটি এই তারিখে প্রেক্ষাগৃহে দেখা যাবে। 
 
উল্লেখ্য, সম্প্রতি যৌথ প্রযোজনার এ সিনেমাটি বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন অভিনেতা আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া।  এতে শুভ-ফারিয়ার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মডেল ও চিত্রনায়ক আমান রেজা।
IMG0
বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে কলকাতার এসকে মুভিজ। ইতোমধ্যে কয়েকটি গান ইউটিউবে প্রকাশ করা হয়েছে। 
 
পরিচালক রাজু বলেন, শিগগিরেই সিনেমাটি আসছে। ‘প্রেমী ও প্রেমী’র ট্রেলার আসছে ১৯ ডিসেম্বর সোমবার ইউটিউবে মুক্তি দেয়া হবে।
 
ইত্তেফাক/এমএআর