কক্সবাজারের রামু ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরী পাড়ায় শনিবার সকালে পুকুরে ডুবে ইসতিয়ান হোসাইন আবিদ নামের এক শিশু মারা গেছে।
শিশুটি মরহুম আব্দুর রহিম মেম্বারের কনিষ্ঠ ছেলে জাভেদ হোসাইনের একমাত্র সন্তান। মাত্র ২ বছর ২ মাস বয়সী এ শিশুটি মা বাবার অগোচরে খেলার ছলে বাড়ির সম্মুখস্থ পুকুরে পড়ে যায়। এ সময় কোনভাবে সে পুকুরে পরে যায়। আশেপাশে কেউ না থাকায় সে সেখানেই মারা যায়।
পরবর্তীতে তার খোঁজ নেয়া হলে পুকুরে লাশের সন্ধান মেলে।
ইত্তেফাক/আরএ