মাদারীপুরের রাজৈর উপজেলার ২৪নং হাসানকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বুধবার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় ধর্ম পরীক্ষার দিন সমাজ বিজ্ঞান পরীক্ষা নেওয়ায় অভিযুক্ত শিক্ষক নাজির হোসেনকে শোকজ করা হয়েছে।
এই ঘটনায় উপজেলা সহকারী শিক্ষা অফিসার উত্তম কুমারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী সত্যতা স্বীকার করে জানান, পরিবর্তিত নতুন প্রশ্নের মাধ্যমে সমাজ বিজ্ঞান বিষয়ে আগামী ২০ ডিসেম্বর পরীক্ষা নেয়া হবে।
উল্লেখ্য, ১৬ ডিসেম্বর দৈনিক ইত্তেফাকসহ (অনলাইন) কয়েকটি জাতীয় পত্রিকায় 'রাজৈরে ধর্ম পরীক্ষার দিন সমাজ পরীক্ষা, শিক্ষার্থীরা বিপাকে' শিরোনামে সংবাদ প্রকাশের পর এই বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।
ইত্তেফাক/এসএস