মাগুরায় ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে মাগুরায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ৩টায় মাগুরা শহরের নোমানী ময়দানে এ লাঠি খেলা অনুষ্ঠিত হয়।
 
মাগুরা পৌর সভার ৯ নং ওয়ার্ডবাসী মহান বিজয় দিবস উপলক্ষে এ লাঠিখেলার আয়োজন করেন। লাঠি খেলায় জেলার বিভিন্ন এলাকা থেকে শতাধিক লাঠিয়াল তাদের লাঠির কলাকৌশল প্রদর্শন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। কয়েক হাজার মানুষের সমাগম ঘটে লাঠিখেলা দেখতে। এদের মধ্যে মহিলা দর্শকের সংখ্যা ছিল প্রচুর।
 
লাঠি খেলা অনুষ্ঠানে প্রধান  অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল। এছাড়া ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আবু রেজা নান্টুসহ পৌরবাসী ,সুধীবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এসএস