কেরানীগঞ্জে অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে জাকির হোসেন (৩৫) নামে এক অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে কেরানীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর আলীপুর এলাকায় ইটাভাড়া ব্রিজের সামনে সড়কের পাশ থেকে ঐ অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জাকিরের ভাই আব্দুল কাদির জানান, আমার ভাই অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। গত রাতে সে নিখোজ ছিলো। আজ সকালে লোকমুখে শুনতে পাই ব্রিজের সামনে আমার ভাইয়ের মরদেহ পরে আছে। আমার নিরীহ ভাইকে কারা খুন করলো বুঝতে পারছি না। আমরা এ খুনের বিচার চাই।

আরও পড়ুন : ‘ভেনিজুয়েলা থেকে সেনা প্রত্যাহার করুন’

কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া পুলিশ ফাড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. শাহ আলম বলেন, নিহতের পিতার নাম আবুল হাসেম। সে এই এলাকারই বাসিন্দা। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় কিল ঘুষির নিলাফোলা জখম পরিলক্ষিত হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলেছে।

ইত্তেফাক/কেআই